নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শোকবার্তা:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মা এবং সাবেক কমিশনার আজাহারুল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মমতাজ বেগমের মৃত্যুতে এক শোকবার্তায় জুয়েল প্রধান তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় জুয়েল প্রধান বলেন, “মমতাজ বেগমের মৃত্যুতে আমরা একজন স্নেহশীল মাতা ও সম্মানিত অভিভাবককে হারালাম। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।”
মরহুমার মৃত্যুতে তাঁর আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply