, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪, উদ্ধার ২ লাখ টাকার মালামাল রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আপন ফুফা গ্রেপ্তার মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন রেড ক্রিসেন্ট নির্বাচনে সদস্য পদে বিজয়ী ফতেহ মোহাম্মদ রেজা রিপন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী হোসেন-টিপুর পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ জয় শিক্ষার্থীদের আগামীর পথচলায় শুভকামনা জানালেন যুবদল নেতা আরমান হোসেন

মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিরাপদ ও সুন্দর জীবন গঠনে সময়ের সঠিক ব্যবস্থাপনা, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, শিল্প ও বন্দরনগরী নারায়ণগঞ্জের জীবনমান উন্নয়নে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার প্রসার এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসে বই পড়া ও পাঠচক্রে অংশগ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার তল্লায় সাধারণ পাঠাগার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) উদ্যোগে স্টাডি সার্কেল সাধারণ পাঠাগার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি কুতুবউদ্দিন শাহীনের সভাপতিত্বে ‘নিরাপদ ও সুন্দর জীবনের জন্য সময় ব্যবস্থাপনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি মোহাম্মদ হাতেম কেক কেটে স্টাডি সার্কেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চৌধুরী মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুফতি ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, এনজিএর উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের স্বত্বাধিকারী প্রবীর কুমার সাহা এবং সাধারণ পাঠাগারের উপদেষ্টা শমশের আলী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সাধারণ পাঠাগারের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. দিদারুল ইসলাম। আলোচনায় অংশ নেন এনজিএর সাধারণ সম্পাদক মঈন আহসান, সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক রবীন আহমেদ, অধ্যাপক আফরোজা সুলতানা রুমি, সাজ্জাদ হাসাইন কিশোর ও হাসিন রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম আরও বলেন, সময়ের পরিকল্পিত ব্যবহার একজন মানুষকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল করে গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সামাজিক পরিসরে পাঠচক্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি এবং জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এনজিএ সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এ স্টাডি সার্কেল চালু করেছে।

অনুষ্ঠানের শেষপর্বে কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাশীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ এবং প্রয়াত বাবা-মায়েদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।