নিউজ ২৪ নারায়ণগঞ্জ
শোকবার্তা:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মা এবং সাবেক কমিশনার আজাহারুল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এক শোকবার্তায় মো. মিয়া চাঁন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, মমতাজ বেগমের মৃত্যুতে আমরা একজন স্নেহশীল মাতা ও সম্মানিত অভিভাবককে হারালাম। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
মমতাজ বেগমের মৃত্যুতে তাঁর আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply