বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল   যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা করায় মহানগর যুবদলের আনন্দ মিছিল  যুবদলের নেতাকর্মীরা যে ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, আগামী দিনে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে: সজল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মাসুদুজ্জামান  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবর উদ্যােগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে: সাখাওয়াত  সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের ছাত্রদল-যুবদলের দুই নেতা গ্রপ্তার  বন্দরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা 

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা উপলক্ষে মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন শহরের সাহাপাড়া পূজা মন্ডপ, টানবাজার পূজামন্ডপ, শ্রী শ্রী গোপিনাথা মন্দির, নিতাইগঞ্জ শ্রীশ্রী বলদেব জিওর আখড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

এসময়ে মন্ডপ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

তাঁরা আরও বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। প্রতিটি পূজা মন্ডপে মহানগর বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক টিম করে দেওয়া হয়েছে।

তারা আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকছে। কেউ যদি কোন প্রকার অরাজকতা ও প্রতিবন্ধতা সৃষ্টি করার পায়তারা করে তাহলে সাথে সাথে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুলে দেবেন। আপনারা কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করবেন না। নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে আছি ভবিষ্যৎ ও আপনাদের পাশে থাকবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তার হোসেন, বাপ্পী সাহা, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, সহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।