, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে নতুন মোড়কের ৭৪ বোতল মাদকসহ গ্রেফতার ২ এনডিএ চেয়ারম্যান রাজীবের প্রত্যাশা, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬৩ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও টেঁটাবিদ্ধে আহত ১০ সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের পদ থেকে ইদ্রিস হাসানকে বহিষ্কার চাঁদাবাজ ও আলোচিত সন্ত্রাসীর তালিকায় শীর্ষে নারায়ণগঞ্জ অঞ্চল বন্দরে ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল নিহত সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ

ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আওয়মীলীগের ৭ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তারা গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন, যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল। এদের মধ্যে কেউ কেউ রাজমিস্ত্রী ও অন্যান্য পেশার পরিচয় দিলেও পুলিশের দাবি, তারা রাজনৈতিক পরিচয় গোপন রেখে মিছিল আয়োজনের চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আজ ভোরে শিবু মার্কেট এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রীসহ বিভিন্ন পেশার পরিচয় দিয়ে অবস্থান করছিলেন, তবে গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তারা মিছিল আয়োজন করছিলেন।”

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।