, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় হাবিবুর রশিদকে সরকারি কদম রসুল কলেজ ছাত্রদল সভাপতি সীমান্ত আহমেদ শিমুলের অভিনন্দন বন্দুক সদৃশ খেলনা অস্ত্র হাতে ভিডিও ভাইরাল: নারায়ণগঞ্জে দুই তরুণ আটক, মামলা সোনারগাঁয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অর্থ ও ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতা সাদেক’কে শোকজ সিদ্ধিরগঞ্জে মারামারি থামাতে গিয়ে নারীসহ তিনজন ছুরিকাঘাতে আহত ঈদে মিলাদুন্নবী ও কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা; প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মিয়া চাঁনের অভিনন্দন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ: এমপি মান্নান 

নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় হাবিবুর রশিদকে সরকারি কদম রসুল কলেজ ছাত্রদল সভাপতি সীমান্ত আহমেদ শিমুলের অভিনন্দন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কদম রসুল কলেজ ছাত্রদলের সভাপতি সীমান্ত আহমেদ শিমুল।

এক অভিনন্দন বার্তায় সীমান্ত আহমেদ শিমুল বলেন, নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন, জনসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল। জেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন দায়িত্বের মাধ্যমে এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

সীমান্ত আহমেদ শিমুল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তার সফলতা প্রত্যাশা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।