নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কদম রসুল কলেজ ছাত্রদলের সভাপতি সীমান্ত আহমেদ শিমুল।
এক অভিনন্দন বার্তায় সীমান্ত আহমেদ শিমুল বলেন, নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন, জনসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল। জেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, জনদুর্ভোগ নিরসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন দায়িত্বের মাধ্যমে এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
সীমান্ত আহমেদ শিমুল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তার সফলতা প্রত্যাশা করেন।
Leave a Reply