, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে নতুন এসপি হাবিবুর রহমান, আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রত্যাশা জেলাবাসীর নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রুপগঞ্জে ৭টি হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রীকে জানালো পুলিশ চাষাড়ায় শিশুকল্যাণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ বন্দরে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিন আসামি গ্রেপ্তার  বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় নারী আটক

নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

প্রেস বিজ্ঞপ্তি :

কর্মদক্ষতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বীকৃতিস্বরূপ বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি কে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ( এনজেইউথ)।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু , সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ , সহ-সভাপতি মো. আসলাম, কাজী আনিসুল হক হীরা , আবুল কালাম , ওয়ারদে রহমান,সাগর সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নুরে আলম আকন্দ , নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪থ এর সম্পাদক শহিদুল্লাহ রাসেল ,আব্দুল গাফফার লিটন, দৈনিক জনদর্পণ এর স্টাফ রিপোর্টার নুর ইসলাম, এন এ এন টিভির ফটোসাংবাদিক সুমনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মীবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মান উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।

একইসঙ্গে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলায় জেলার সাংবাদিক সমাজের আস্থা অর্জন করেন।

সম্মাননা প্রদানকালে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তার মানবিক ও পেশাদার নেতৃত্বের কারণেই জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় ছিল। বদলিজনিত বিদায়ে আমরা সম্মাননা স্মারকের মাধ্যমে তার কর্মময় জীবনের উত্তরোত্তর সফলতা কামনায় বিদায় জানালাম।

সম্মাননা গ্রহণ করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতা আমাকে দায়িত্ব পালনে সাহস যুগিয়েছে। এখানকার অভিজ্ঞতা আমি আজীবন মনে রাখব।

পুলিশ সুপার আরও বলেন, একটি জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করেছেন এবং আমাদের কাজকে সহজ করেছেন। ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।