, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে দুটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও জেল নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনের প্রচারসামগ্রী তৈরির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, টি-শার্ট-স্টিকার জব্দ নারায়ণগঞ্জ লিংক রোডে সিসিটিভি স্থাপনে BKMEA ও NCCI-এর ৭ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন সরকারি কদম রসুল কলেজ ছাত্রদলের সভাপতি সীমান্ত আহমেদ শিমুল সোনারগাঁয়ে শব্দদূষণকারী ছয়টি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কমর আলী হাই স্কুল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি, দ্বিতীয়বার পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সামষ্টিক সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় দায়িত্ব পালন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের পুরস্কৃত করা হয়।

এ সময় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা থানায় কর্মরত এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, শ্রেষ্ঠ এএসআই হিসেবে বন্দর থানার এএসআই (নিঃ) জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে রূপগঞ্জ থানার পিএসআই আলিমুজ্জামান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন এবং শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট রাজন কুমার দত্তকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া ক্লু-লেস মামলা শনাক্ত ও রহস্য উদঘাটনে অবদান রাখায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) এস.এম. আব্দুল আজিজ, বন্দর থানার এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ এবং সোনারগাঁ থানার এসআই (নিঃ) ইকরামউজ্জামানকে পুরস্কৃত করা হয়।

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রিজার্ভ অফিসের এসআই (নিঃ) মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্টেবল-১৯৫০ মো. শাকিল, কনস্টেবল-১০২১ সালাহ উদ্দিন আহমেদ এবং জেলা বিশেষ শাখার ডিআইও কামরুল হাসান ও ওয়াচার কনস্টেবল-৯৪৬ নুর-ই-আলমকেও পুরস্কৃত করা হয়।

জুলাই মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা

পরবর্তীতে দুপুর ১২টায় জুলাই ২০২৬ মাসে সংঘটিত বিভিন্ন মামলার অগ্রগতি ও সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ে ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও তদন্তের সার্বিক চিত্র তুলে ধরেন।

অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্তের অগ্রগতি, আসামি গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

দুটি সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এ সময় র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণকে আরও কার্যকর পুলিশি সেবা প্রদানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।