বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পিবিআই আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখায় ৩ তদন্তকারী কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান জিমখানার শীর্ষ মাদক ব্যবসায়ী আলো গংদের নতুন কৌশলে ক্ষুব্ধ; ফের এলাকাবাসীর বিক্ষোভ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ ৬ জন পলাতক আসামি গ্রেপ্তার  নগরীর জল্লারপাড় এলাকা থেকে সুইচ গিয়ার চাকুসহ দুইজন গ্রেপ্তার  আড়াইহাজারে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু মুন্নাসহ চারজন মারা গেছে  সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ঢালাই কাজের উদ্বোধন  সোনারগাঁয়ে শ্বাসরোধে করে সুতা ব্যবসায়ীকে হত্যা ; পরিবারের দাবি ডাকাতের হামলা আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা আনোয়ার নিহত

নগরীর জল্লারপাড় এলাকা থেকে সুইচ গিয়ার চাকুসহ দুইজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শহরের পাইকপাড়া জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর ছয়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

এ সময় দু’টি সুইচ গিয়ার চাকু, একটি বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও চারটি রডের টুকরা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মানিকগঞ্জ জেলার শিবালয়ের নায়েব আলী সরকারের ছেলে মো. মাসুদ সরকার ওরফে রানা ওরফে কালা খান (২৬) ও নারায়ণগঞ্জের টানবাজারের মামুনের ছেলে হাছান আহম্মেদ জিসান।

বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার সময়ে জল্লারপাড় এলাকায় চালানো মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাও দেওয়া হয়।

তাদের মধ্যে মাসুদের বিরুদ্ধে এর আগেও নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় চুরি, দস্যুতা ও মাদকের অন্তত নয়টি মামলা চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।