, , ,
শিরোনামঃ
অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা: ডিসি রায়হান কবির দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করণীয়, বিএনপি তা করবে: রাজীব রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দ্বায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা সোহেল সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি এমপিপুত্র সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি ডিবি; বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রিন্টিং কারখানায় লুট হওয়া মেশিনারিজ চট্রগ্রাম থেকে উদ্ধার; ২ ডাকাত গ্রেপ্তার  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে ৪২০ বোতল স্কাফসহ তিনজন গ্রেপ্তার 

ডাকাতির প্রস্তুতি কালে হত্যা সহ ডজন খানেক মামলার আসামী ডাকাত নাদিরা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : হত্যা সহ ডজন খানেক মামলার আসামী ডাকাত নাদিরা শনিবার ৩০’মে রাত একটা ত্রিশ মিনিটে গ্রেফতার হয়।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে শনিবার ৩০’মে রাত একটা ত্রিশ মিনিটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত সাজেদা হাসপাতালের পূর্বপাশে রহিম মিয়ার রিক্সার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ধৃত নাদিরার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

 

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার ইনন্সপেক্টর(অপারেশন) রুবেল হাওলাদার, উপ-পরিদর্শক গৌতম তেওয়ারী, সহকারী উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন(পিপিএম) ও হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত সাজেদা হাসপাতাল এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে হত্যা সহ ডজনখানেক মামলার আসামী ডাকাত নাদিরাকে গ্রেফতার করে।

 

তার কাছ থেকে ৫’টি ককটেল, ১’টি চাপাতি ও ৫০’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত নাদিরার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

 

সিদ্ধিরগঞ্জ থানার ইনন্সপেক্টর(অপারেশন) রুবেল হাওলাদার জানায়, নাদিরার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডেমরা থানায় হত্যা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ ডজনখানেক মামলা রয়েছে। আমরা তাকে ৩০’মে রাতে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।