রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চনপাড়ায় পুলিশের থেকে আসামি ছিনতাই; যুবদল নেতা শামীম মিয়াসহ ছয়জনকে কক্সবাজারে গ্রেপ্তার  আদমজী বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন আটক ফতুল্লায় বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ দুইজন গ্রেপ্তার  কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান  বন্দরে র‍্যাব-১১’র অভিযানে শীর্ষ সন্ত্রাসী ক্যাডার সোহেল গ্রেপ্তার  কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন টিআই এম এ করিম সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন মোঃ সিদ্দিকুর রহমান উজ্জল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন

চনপাড়ায় পুলিশের থেকে আসামি ছিনতাই; যুবদল নেতা শামীম মিয়াসহ ছয়জনকে কক্সবাজারে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া থেকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া বহিষ্কৃত যুবদল নেতা শামীম মিয়াসহ ছয়জনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকা থেকে র‌্যাব-১৫ সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: রূপগঞ্জ উপজেলার বহিষ্কৃত যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া এবং তার সহযোগী চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মানিক ঢালি (৩৪), আব্দুল করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার পর থেকে তারা কক্সবাজারে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ৫ মে ভোর ৫টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করে। বিষয়টি মুহূর্তের মধ্যে চনপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থক ও দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে পুলিশের গাড়ি অবরুদ্ধ করে এবং পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। দুর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানা-এর এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে।

এদিকে, এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।