নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্রগ্রামে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ (২০২৬-২০২৭) উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৪ জুলাই ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ উৎসব তিনদিন ব্যাপী চলে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ নাজিমুল হক, চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শরীফ উদ্দিন।
৩ দিনব্যাপী এই আয়োজনে কবির স্মৃতি ও সৃষ্টিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply