নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও ৮ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (১৪ জুন) বাদ মাগরিব মিশনপাড়াস্থ হোসেয়ারী সমিতি ভবনের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে ডি এইচ বাবুল বলেন, “ মাসুকুল ইসলাম রাজীব রাজপথের একজন পরীক্ষিত সৈনিক। আমাদের ৮ নং ওয়ার্ডর কৃতিসন্তান আমাদের গর্ব। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি সুপরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আসেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের দৃশ্যপট বদলে যাবে—এটাই আমাদের বিশ্বাস।
এ সময় উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ডের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
Leave a Reply