, , ,
শিরোনামঃ
অসুস্থ অটোচালক আলেকের পাশে যুবদল নেতা সজিব, চিকিৎসায় আর্থিক সহায়তা সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশে দুই যুবকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ শিশু-কিশোরদের খেলার মাঠে মাসব্যাপী মেলা, ইজারা বাতিলের দাবিতে খানপুরে সড়ক অবরোধ মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খোরশেদ পোশাকশ্রমিকদের ১৭ হাজার টাকার মজুরি প্রত্যাখ্যান, কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলাসহ গ্রেপ্তার ১৫ ওমরাহ যাত্রীদের টিকিটের নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, ফলস সিলিংয়ে লুকিয়েও রক্ষা পেলেন না রবিউল মমিনউল্লাহ ডেভিডের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা, দোয়া ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রম সম্প্রসারণ, ১৫ ট্রাকে মিলছে সাশ্রয়ী চাল ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ঘিরে মিয়া চাঁনের বার্তা, ইতিহাস গড়তে ঢাকায় যাওয়ার আহ্বান

ওমরাহ যাত্রীদের টিকিটের নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, ফলস সিলিংয়ে লুকিয়েও রক্ষা পেলেন না রবিউল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

ওমরাহ হজযাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট সরবরাহের প্রলোভন দেখিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রামের একটি ফ্ল্যাটের বাথরুমের ফলস সিলিংয়ের নিচে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিবিআই জানায়, গত ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন কলোনি মাঠসংলগ্ন ইয়াদ আলী পার্কের সামনে ফিনলে আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাথরুমের ফলস সিলিংয়ের নিচে লুকিয়ে থাকা অবস্থায় রবিউলকে গ্রেপ্তার করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৈলেরবাগ এলাকার ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট সরবরাহের চুক্তি করেন ছয় ব্যক্তি। সৌদি এয়ারলাইনসের টিকিট সরবরাহের কথা বলে তাঁদের সঙ্গে ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে রবিউলের ব্যাংক হিসাবে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা জমা দেন ভুক্তভোগী। তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী টিকিট সরবরাহ না করে প্রতারণার আশ্রয় নেয় চক্রটি বলে পিবিআইয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, সৌদি এয়ারলাইনসের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও পরবর্তী সময়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে মাত্র ৯ জনের আসা-যাওয়ার টিকিট এবং ৭০ জনের শুধু সৌদি আরব যাওয়ার টিকিট দেওয়া হয়। ফিরতি টিকিট না পাওয়ায় ওই ৭০ জন যাত্রীকে নিজ খরচে দেশে ফিরিয়ে আনতে ভুক্তভোগীকে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয়। এ ছাড়া চুক্তি অনুযায়ী বাকি ১৬৯টি টিকিট সরবরাহ করা হয়নি। সব মিলিয়ে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা।

পিবিআই জানায়, মামলাটির তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিউলের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউলের নামে বিভিন্ন ব্যাংকের নয়টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাব ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। আত্মসাৎ করা অর্থ অন্য কোনো দেশে পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পিবিআই।

পিবিআইয়ের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউলসহ চক্রের সদস্যরা ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়া বিমান টিকিট সরবরাহের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে রবিউলের বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার আদালতে আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

প্রতারণার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।