, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ, অপশক্তি মোকাবিলায় শতভাগ প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আলমের যাবজ্জীবন বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা শ্যামল মৃধাসহ গ্রেপ্তার ১২ ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লা বাজারে মিষ্টিতে ক্ষতিকর রং ও হাইড্রোস, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা ফতুল্লায় বাস ও ঝুটবোঝাই ট্রাকে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ সোনারগাঁয়ে মৎস্যজীবী দলের নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ সোনারগাঁয়ে ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, চালক নিহত ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ, অপশক্তি মোকাবিলায় শতভাগ প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ জানিয়ে যেকোনো অপশক্তি ও নৈরাজ্য মোকাবিলায় শতভাগ প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেছেন, “আমরা এখন ডিসেম্বরের কথা শুনছি। আমরা দেখতে চাই, এই গল্প কতটা সত্য। এর জন্য আমরা শতভাগ ঐক্যবদ্ধ এবং শতভাগ প্রস্তুত।”

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারীদের উদ্দেশে নজরুল ইসলাম আজাদ বলেন, “মুখে কথা বলে লাভ নেই, কাজে দেখতে চাই। ভালো থাকতে চাইলে চুপচাপ থাকেন। আগাবেন, ঝামেলা হবে; ঝামেলা করতে গেলে ১০০ গুণ বেশি ঝামেলায় পড়বেন।”

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের নেতৃবৃন্দ, সরকার ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় গার্মেন্টসশিল্পের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। ফলে নারায়ণগঞ্জে বর্তমানে কোনো সমস্যা নেই বলে তাঁরা আশা করছেন।

আজাদ আরও বলেন, “স্বৈরাচারীদের দোসরদের আমি অবগত করতে চাই—নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। তাদের যেকোনো অপশক্তি মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধভাবে যথেষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সব ধরনের অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত।”

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “উল্টাপাল্টা ইটের জবাব পাথর দিয়ে হবে ইনশাআল্লাহ। দুষ্টুমি করে কোনো লাভ নেই। দুষ্টুমি করলে ফলাফল কিন্তু খুব ভয়াবহ হবে।”

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক অবস্থানের কথা তুলে ধরে নজরুল ইসলাম আজাদ বলেন, তাঁর নেতা তারেক রহমান মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করেন। বাসাবাড়িতে কাউকে হয়রানি করা হয়নি কিংবা সাধারণ মানুষকে কোনো দুর্ভোগে পড়তে হয়নি। তবে দেশের মানুষের অধিকার নষ্ট করা, জানমালের ক্ষতি করা কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ ও সাজ্জাদ হোসেন কমলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।