, , ,
শিরোনামঃ
বিএনপিতে ফিরতে পারেন নারায়ণগঞ্জের বহিষ্কৃত প্রভাবশালী নেতারা, নতুন রাজনৈতিক সমীকরণের আভাস সিদ্ধিরগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অগ্নিকাণ্ডে দ্রুত সহায়তায় ‘১০২’ হটলাইন, সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের উদ্যোগ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা ফতুল্লায় জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দরে বিএনপির শোডাউন, নেতৃত্বে আবুল কাউসার আশা রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড দুই মাসের আতঙ্কের অবসান, বন্দরে পুকুর থেকে সেই কুমির উদ্ধার

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুড়ল চেয়ার-পর্দা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি স্থায়ী কার্যালয়ে জানালা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কার্যালয়ের দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালখাঁ এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ফতুল্লা থানা বিএনপির সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান বলেন, “রাতে আমরা নেতাকর্মীদের নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পাহারার দায়িত্বে ছিলাম। এ সুযোগে দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার পুড়ে যায়।”

কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক বলেন, “মধ্যরাতে জানালা দিয়ে কার্যালয়ের ভেতরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে এসে আমরা দেখতে পাই, চেয়ারের ওপর প্লাস্টিকের বোতলে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। এতে দুটি চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি পুলিশ শুনেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।