, , ,
শিরোনামঃ
সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর ও আটকে রাখার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুরের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ফের বিতর্কে সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতা ইকবাল, প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত ফতুল্লায় বিরিয়ানির দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল জালকুড়িতে দাঁড়িয়ে থাকা লরির চাকায় দুর্বৃত্তদের আগুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২ সিদ্ধিরগঞ্জে মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগ, নীট কনসার্নের পরিচালকসহ দুজন পুলিশ হেফাজতে সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির ‘লীগ প্রতিরোধ’ কর্মসূচি, দিনভর অবস্থান ও বিক্ষোভ মিছিল

ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় জয় চন্দ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) ভোরে পাগলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

নিহত জয় চন্দ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার পাঁচগাঁও এলাকার নারায়ণ চন্দ্র চন্দের ছেলে। তিনি ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্যামা পূজা উপলক্ষে মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বোনের ভাড়া বাসায় বেড়াতে আসেন জয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি পূজামণ্ডপে যান।

পূজামণ্ডপে অবস্থান শেষে বুধবার ভোরে মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর গাড়িটি পঞ্চবটির দিকে পালিয়ে যায়।

ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় জয় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন হাসপাতালে যান। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত এবং চালককে আটকের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।