, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে বিএনপি-ছাত্রদলের দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ৭ আজমেরী ওসমানের সহযোগী হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল যুবকের, উদ্ধার করতে গিয়ে ম্যানেজারও অচেতন জাপানে সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার গোগনগরের সাবেক চেয়ারম্যান ফজর আলী ফতুল্লায় ইয়াবা-নগদ ৬০ হাজার টাকা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান নাঃগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্বে আলোচনায় মো. হাসান, ‘উড়ে এসে জুড়ে বসা’ নয়—দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতার দাবি সমর্থকদের বিএনপির নাম ভাঙিয়ে টাকা দাবি করলে পরিচয় প্রকাশ করুন, ব্যবস্থা নেওয়া হবে: এমপি আজাদ শিল্পকারখানায় অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকের যোগাযোগ বাড়ানোর তাগিদ ডিসির সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধ চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির অবসান, শিল্পকারখানা সচল রাখা এবং কর্মসংস্থান সুরক্ষার আহ্বান

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুদুজ্জামান বলেছেন, তাঁর বক্তব্যের মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন কিছু অংশ তুলে ধরে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এতে তাঁর অবস্থান নিয়ে জনমনে ভুল বোঝাবুঝি তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই সবার প্রতি পুরো বক্তব্য শুনে এর প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মাসুদুজ্জামান বলেন, একজন ব্যবসায়ী হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে ব্যবসা পরিচালনা করতে গিয়ে উদ্যোক্তাদের যেসব বাধা ও জটিলতার মুখোমুখি হতে হয়, তিনি মূলত সেই বাস্তবতাই তুলে ধরেছেন। দীর্ঘদিনের দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা নানাভাবে বাধাগ্রস্ত হয়ে আসছেন। এটি দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় প্রতিবন্ধকতা।

তিনি বলেন, ১৯৭১ সালের পর থেকেই দুর্নীতিগ্রস্ত ও জটিলতাপূর্ণ আমলাতান্ত্রিক ব্যবস্থা দেশের প্রশাসন ও অর্থনীতিকে প্রভাবিত করে আসছে। এই সংকট কোনো একক সরকারের তৈরি নয়; বরং দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এটি বিএনপি সরকারেরও উত্তরাধিকারসূত্রে পাওয়া একটি প্রশাসনিক চ্যালেঞ্জ। মাত্র আট-নয় মাস দায়িত্ব পালন করা একটি সরকারকে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কাঠামোগত সংকটের জন্য দায়ী করা যৌক্তিক নয়। তবে প্রশাসনে অনেক সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাও রয়েছেন। বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর ও স্থায়ী সমাধান প্রয়োজন।

কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মাসুদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বিদ্যমান কর্মসংস্থানও সুরক্ষিত রাখতে হবে। সংকটে থাকা শিল্পকারখানাগুলো সচল রাখা না গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ সংকুচিত হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জীবিকাও ঝুঁকির মুখে পড়বে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে।

নিজের বক্তব্যের রাজনৈতিক ব্যাখ্যার বিষয়ে তিনি বলেন, তাঁর বক্তব্যকে কোনো বিশেষ পক্ষের প্রতি সমর্থন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অথচ তিনি যে বিষয়গুলো তুলে ধরতে চেয়েছেন, সেগুলো সম্পূর্ণ বাস্তবতাভিত্তিক। সরকারি দপ্তরে ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করা, দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তন, শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং মানুষের কর্মসংস্থান সুরক্ষিত করাই তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য।

মাসুদুজ্জামান আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে বিদ্যমান বাধাগুলো দূর করা অত্যন্ত জরুরি। দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের বিকাশ এবং কর্মসংস্থান সুরক্ষায় এসব প্রতিবন্ধকতা দূর করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।