, , ,
শিরোনামঃ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মাহাবুব হাসান জুলহাসের শুভেচ্ছা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১৫ সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের বিশাল মিছিল, সজল-সাহেদের গাড়িবহরে ঢাকায় সমাবেশে যোগদান সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মাহাবুব হাসান জুলহাসের শুভেচ্ছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুব হাসান জুলহাস।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন জাতীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র ও সার্বভৌমত্বের চেতনায় উজ্জীবিত হওয়ার অনুপ্রেরণা জোগায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুভেচ্ছা বার্তায় মাহাবুব হাসান জুলহাস ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।