, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুস সাত্তার ও ইমরান ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে অসুস্থ বিএনপির তিন নেতাকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁদের বাড়িতে ছুটে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। ব্যক্তিগতভাবে তাঁদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, মেয়ে সামনূর বাঁধনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন এবং দলের একনিষ্ঠ কর্মী বয়োজ্যেষ্ঠ নাসির উদ্দিনের বাসভবনে যান সংসদ সদস্য আবুল কালাম।

এ সময় তিনি অসুস্থ নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর থেকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। বর্তমানে তিনি হাসপাতাল ও নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, গত ১১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন।

স্বপন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তাঁকে দেখতে রাজধানীর পদ্মা হাসপাতালে ছুটে গিয়েছিলেন সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। সে সময় তিনি চিকিৎসার প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতায় এমপি আবুল কালাম পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দিয়েছিলেন।

এ ছাড়া দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী ও বয়োজ্যেষ্ঠ নাসির উদ্দিনের বাড়িতেও যান সংসদ সদস্য। সেখানে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

অসুস্থ নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নেওয়ার এ উদ্যোগের মধ্য দিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আবুল কালামের আন্তরিকতা ও সহমর্মিতার প্রকাশ ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।