, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুস সাত্তার ও ইমরান ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ নগরীর বিবি রোডে অবস্থিত ঐতিহ্যবাহী সেন্ট পলস চার্চের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্লাটিনাম জুবিলী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‍্যান্ডাল (H.E. Archbishop Kevin Randall)। তাঁর এ সফর চার্চটির দীর্ঘদিনের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে তিনি সেন্ট পলস চার্চে পৌঁছান। এ সময় চার্চের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, রাষ্ট্রদূত বিকেল ৩টা পর্যন্ত চার্চ প্রাঙ্গণে অবস্থান করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বেজয় এন ডি’ক্রুজ (H.E. Archbishop Bejoy N. D’Cruze, O.M.I.) এবং ফাদার জর্জ কামাল রোজারিও (Fr. George Kamal Rozario, CSC)।

দীর্ঘ ৭৫ বছর ধরে ধর্মীয় উপাসনা, আধ্যাত্মিক চর্চা ও সম্প্রদায়ের ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সেন্ট পলস চার্চ। সময়ের পরিক্রমায় চার্চটি শুধু ধর্মীয় উপাসনালয় হিসেবেই নয়, স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিতি পেয়েছে।

চার্চের প্লাটিনাম জুবিলী উপলক্ষে আয়োজিত এ উদযাপনকে ঘিরে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতসহ আন্তর্জাতিক ও দেশীয় ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতি ৭৫ বছর পূর্তির আয়োজনকে বিশেষ মর্যাদা দিয়েছে।

সার্বিকভাবে শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সেন্ট পলস চার্চের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্লাটিনাম জুবিলী উদযাপনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।