, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুস সাত্তার ও ইমরান ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

পূর্বাচলে স্থায়ী ক্যাম্পাস গড়ছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলে আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নিয়েছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (সিআইএসবি)। এরই অংশ হিসেবে পূর্বাচলের ৩০০ ফুট এলাকার পুলিশ অফিসার হাউজিং সোসাইটিতে (পিওএইচএস) নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের হাইকমিশনার ইউসুফ এস. ওয়াই. রমাদান এবং কানাডার নিউ ব্রান্সউইক প্রদেশের প্রতিনিধি। এ ছাড়া উপস্থিত ছিলেন স্কুলটির চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক বেগম শিরীন জাহানসহ শিক্ষা, কূটনীতি ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্কুল কর্তৃপক্ষ জানায়, নতুন স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে থাকছে অত্যাধুনিক শ্রেণিকক্ষ, বড় সুইমিং পুল, প্রশস্ত খেলার মাঠ, বহুমুখী হল, সুসজ্জিত লাইব্রেরি এবং প্রয়োজনীয় অন্যান্য শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ-সুবিধা।

কর্তৃপক্ষের প্রত্যাশা, পরিকল্পিত অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ক্যাম্পাস শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্বগুণ, শারীরিক সক্ষমতা ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিআইএসবি কর্তৃপক্ষের মতে, পূর্বাচলে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ গড়ে তোলার নতুন সম্ভাবনা উন্মোচিত হলো।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।