, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি বিরোধে রাতের আঁধারে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, ৯৯৯-এ ফোনে ঘটনাস্থলে পুলিশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান শেখ মোহাম্মদ অপুর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোঃ নাজমুল হকের শুভেচ্ছা ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাদশার ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানালেন রেজা রিপন তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, বন্ধু আহত বন্দরে তিন অসুস্থ বিএনপি নেতার পাশে এমপি আবুল কালাম, ছুটে গেলেন বাড়িতে নারায়ণগঞ্জে সেন্ট পলস চার্চের প্লাটিনাম জুবিলী, উদযাপনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্বে আব্দুস সাত্তার ও ইমরান ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার আহ্বান মশিউর রহমান রনির

হাজীগঞ্জে সাদপন্থীদের মারকায নির্মাণ বন্ধসহ তিন দফা দাবিতে ওলামায়ে কেরামের বিক্ষোভ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ রেললাইন এলাকায় সাদপন্থীদের মারকায নির্মাণকাজ বন্ধ, দেশব্যাপী তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টঙ্গী ইজতেমা ময়দানে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় ডিআইটি মসজিদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্যে কেন্দ্রীয় ডিআইটি মসজিদের খতিব এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল আউয়াল সাদপন্থীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের মাটিতে সাদপন্থীদের কোনো মারকায নির্মাণ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রূপগঞ্জের তারাবো ও হাজীগঞ্জ এলাকায় সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ এবং হাজীগঞ্জ রেললাইন এলাকায় মারকায নির্মাণকাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, ধর্মীয় অঙ্গনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাকির হোসেন কাসেমী, মুফতি মাহবুব, হাফেজ মাওলানা জুবায়ের, হাজীগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা ইমরান হোসেন ও হাফেজ মাওলানা তানিমসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।