, , ,
শিরোনামঃ
দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দিলেন জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা শ্রমিক আন্দোলনে উসকানি ও নাশকতার আশঙ্কা, দ্রুত সমাধানে সরকারকে আহ্বান এমপি আল-আমিনের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪, উদ্ধার ২ লাখ টাকার মালামাল রূপগঞ্জে ট্রাকভর্তি ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আপন ফুফা গ্রেপ্তার মোবাইল আসক্তি কমিয়ে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানালেন মোহাম্মদ হাতেম বন্দরে দেশীয় অস্ত্রসহ ‘মামুন ডাকাত’ গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে রয়েছে ২৯ মামলা রেড ক্রিসেন্টের নতুন নেতৃত্বে এড.টিপু-রেজা রিপন, অভিনন্দন জানালেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁন

দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দিলেন জেলা প্রশাসক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ–২০২৬-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুদের হাতে সনদপত্র তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

রোববার (১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক দাবা খেলাকে বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দাবা মানুষের মনোযোগ, ধৈর্য, বিশ্লেষণী ক্ষমতা ও কৌশলগত চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে দাবার মতো মননশীল খেলায় অংশগ্রহণের মাধ্যমে মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া দাবাড়ুদের হাতে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের অংশগ্রহণ ও অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।