, , ,
শিরোনামঃ
লিংক রোডে অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিভাজকে উঠল প্রাইভেটকার, আহত ৩ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম হোসেন দিপুর প্রশ্ন, ‘কোথাও কি ভুল হচ্ছে?’ মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়ায় জেলা প্রশাসক রায়হান কবির, শুভেচ্ছা বিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে যুবদল নেতা সজল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন শতবর্ষী চায়ের স্বাদ আমলাপাড়া পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ ঐতিহ্য ও বর্ণিল আয়োজনে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে দশমীঘাট পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন, দিলেন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সোনারগাঁয়ে অরাজকতা সৃষ্টির সুযোগ নেই, সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে: এমপি মান্নান

লিংক রোডে অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিভাজকে উঠল প্রাইভেটকার, আহত ৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০ নম্বরের একটি সাদা প্রাইভেটকার নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় অটোরিকশার তিন যাত্রী আহত হন।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

অটোরিকশাচালক মো. সেহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে, প্রাইভেটকারচালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।