, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি দুর্গাপূজায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ৬২ বিজিবি অধিনায়কের আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার দুঃস্থদের পাশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতা সেলিম হোসেন দিপু, বারদীতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ হবে সবার, তরুণদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় সাহেদ আহমেদের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও মাদক

আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের (৩১) দেখানো মতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে শফিকুল ইসলাম শরীফকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।

এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর শুক্রবার ভোর ৪টা ৫৫ মিনিটে আড়াইহাজার থানার কৃষ্ণপুরা এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালানো হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, শফিকুল ইসলাম শরীফের দেখানো মতে তাঁর বসতঘরের উত্তর পাশের একটি সরু ফাঁকা জায়গায় বিশেষভাবে লুকিয়ে রাখা পলিথিনের ভেতর থেকে একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির সঙ্গে দুই পাশে কাঠের বাটযুক্ত খালি ম্যাগাজিনও পাওয়া যায়। পরে উদ্ধার করা অস্ত্র ও সংশ্লিষ্ট আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ অভিযানে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল আলম, জহিরুল ইসলাম ও আব্দুল বাছেদসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামও যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রের ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, শফিকুল ইসলাম শরীফ আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে থাকা হত্যা মামলার অভিযোগ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা নতুন মামলার বিচারিক কার্যক্রম আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।