, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অবৈধ ইজিবাইক চলাচলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা সোনারগাঁয়ে মা ইলিশ রক্ষায় অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার রূপগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত দুর্গাপূজা উপলক্ষে এমপি আবুল কালামের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্ট নেতার সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ১০৫ জন গ্রেপ্তার, মাদকসেবী ৭৬ অসুস্থ বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপনকে দেখতে হাসপাতালে আবুল কাউছার আশা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জে পুলিশের চেকপোস্টে একটি বিদেশি পিস্তল, পাঁচ গ্রাম হেরোইন ও নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা করা হয়েছে। পুলিশের দাবি, তারা ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২ নম্বর রেলগেট এলাকায় মনির রেস্তোরাঁর উত্তর পাশে সাজ্জাদ ট্রেডার্সের সামনের খালি জায়গায় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)। এমদাদুল হকের স্থায়ী বাড়ি নেত্রকোনার দুর্গাপুর এলাকায়। তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় ভাড়া থাকেন। অন্যদিকে, জিহাদের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী এলাকায়। তিনি ফতুল্লার চানমারী বস্তিতে বসবাস করেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেনের সার্বিক সহযোগিতায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে এসআই শেখ সাইয়াদুর রহমান, এএসআই মো. আমিরুল হাসান ও এএসআই মো. হাবিবুর রহমান আজাদ রাতের টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসান।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন, যার মোট ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল এবং ১৬০ সিসির একটি অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো এবং এর কোনো রেজিস্ট্রেশন ছিল না।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার দুজন নারায়ণগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশের অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এমদাদুল হকের বিরুদ্ধে ২০২৬ সালের ২৭ জানুয়ারি ফতুল্লা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে। অপরদিকে, মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।