, , ,
শিরোনামঃ
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ: মিয়া চান-এর শোক রূপগঞ্জে স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ কোবরা বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসেবীসহ গ্রেপ্তার ১৯ রাসেল হত্যা মামলায় দুই যুবক গ্রেপ্তার আড়াইহাজারে মূল্যতালিকা ও লাইসেন্সের অনিয়মে তিন ব্যবসায়ীকে জরিমানা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের মৌন মিছিল বন্দরে পূজামণ্ডপ পরিদর্শনে কার্তিক ঘোষ, আর্থিক সহায়তা পৌঁছানোর খোঁজখবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজের শোভাযাত্রা ও আলোচনা সভা

আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের মৌন মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের প্রতিবাদে মৌন মিছিল করেছেন তাঁদের অনুসারী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় স্থগিতাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে বহালের দাবি জানান তাঁরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে নতুন কোর্ট এলাকা ও চানমারি রেললাইন হয়ে চাষাড়ায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে দলীয় নেতাকর্মীরা আনোয়ার প্রধানের চেম্বারে যান। সেখান থেকে তাঁকে সঙ্গে নিয়ে মৌন মিছিলে অংশ নেন তাঁরা। মিছিল চলাকালে নেতাকর্মীদের মধ্যে পদ স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে দুই নেতাকে স্বপদে বহালের দাবি জানান।

মৌন মিছিলে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, গত ৬ অক্টোবরের একটি ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একটি বিষয়কে ঘিরে তাঁর সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ এবং মহানগর বিএনপির সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তকে অন্যায় ও অনৈতিক উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, এ বিষয়ে তিনি দলের নেতাকর্মীদের কাছে বিচার চেয়েছিলেন। কিন্তু পদ স্থগিতের সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তাঁকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছেন। দীর্ঘ ১৭ বছর ধরে এসব নেতাকর্মী তাঁর সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আনোয়ার প্রধান আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছে, তা বাস্তবায়নে তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা জরুরি। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়ার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর মতো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেন দলের ভেতরে বঞ্চনার শিকার না হন, সে বিষয়েও দলের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মৌন মিছিল থেকে নেতাকর্মীরা অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান ও অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিতের আদেশ অবিলম্বে প্রত্যাহার করে তাঁদের স্বপদে বহালের দাবি জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।