, , ,
শিরোনামঃ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন একাধিক সংযোগ সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন-বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মাদকসেবী ৫৯, মাদক ব্যবসায়ী ৬ ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ গ্রেপ্তার ১০৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ১৯ জুলাইযোদ্ধা ফয়সালের পাশে সদর ইউএনও, উন্নত চিকিৎসায় অনুদানের চেক প্রদান গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির আইনজীবী সমিতিতে হাতাহাতি: সাখাওয়াতের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনোয়ার প্রধানের বন্দরে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন একাধিক সংযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অননুমোদিত ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারজানুর রহমান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়া এলাকায় চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে এসব স্থাপনার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ছাড়া মঙ্গলখালী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেলে রান্না এবং একটি আবাসিক ভবনে অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ অপসারণ করা হয়।

রিয়াজুল ইসলাম বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পূজা মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করা হলেও সেখানে কোনো গ্যাস সংযোগ পাওয়া যায়নি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ, গ্যাসের অপচয় রোধ এবং বৈধ গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ ও অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।