, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০ ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফতুল্লায় ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপির নতুন কমিটি অনুমোদন, আহ্বায়ক রাতুল ও সদস্য সচিব তারেক ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ, মহানগর যুবদলে সহিদুল ইসলামের একক কর্মসূচি মাকসুদের ‘নাটক’ নাকি রাজনৈতিক বিরোধ নাকি জমি-সংক্রান্ত দ্বন্দ্ব? প্রধানমন্ত্রীর যাত্রাপথে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ সজল-সাহেদের নেতৃত্বে তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের শোডাউন সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে তাঁতী দলের কমিটিতে ইদ্রিস হাসানের পদ, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ আওয়ামী লীগ থেকে বিএনপিতে ভোল পাল্টানোর অভিযোগ মোমেন শিকদারের বিরুদ্ধে

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ মাদক মামলায় ২ জন, মাদকসেবী ৫ জন, পরোয়ানাভুক্ত ২ জন ও নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে মো. রমজান আলী (২৯), মো. সোহেল হোসেন (৩৫), তাইজুল ইসলাম (৩০), মো. জাকিরুল প্রামানিক (৩৩) ও মো. আমিরুল ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় মো. শান্ত (৩০) ও মো. সাগর হোসেন (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া নিয়মিত মামলায় আশেক শাহরিয়ার রিফাত (২২) এবং পরোয়ানাভুক্ত আসামি গোলজার হোসেন (৪১) ও আব্দুল হালিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ও পুলিশের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।