, , ,
শিরোনামঃ
এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা, তালিকায় নারায়ণগঞ্জ সদরের সাদিয়া আক্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৯ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে চিটাগাংরোডে ডি এইচ বাবুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান দ্বিতীয় দফার ৪ ঘণ্টার বৈঠকে বাসভাড়া নির্ধারণ ছাড়াই শেষ হলো আলোচনা আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে চিটাগাংরোডে মন্তুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ১৬০ পিস ইয়াবাসহ ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফতুল্লায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর: জেলা প্রশাসক সর্বোচ্চ নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের আশ্বাস এসপির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে চিটাগাংরোডে মন্তুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে নারায়ণগঞ্জের চিটাগাংরোডে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে স্বাগত জানান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে চিটাগাংরোডের কাচপুর অংশে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় মমতাজ উদ্দিন মন্তুর সঙ্গে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুলসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর চিটাগাংরোডের কাচপুর অংশ অতিক্রম করার সময় মমতাজ উদ্দিন মন্তু ও উপস্থিত নেতাকর্মীরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে নেতাকর্মীদের এ উপস্থিতিতে চিটাগাংরোডের কাচপুর অংশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তাকে স্বাগত জানান।

এ বিষয়ে নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে তার গাড়িবহরকে স্বাগত জানাতেই তারা চিটাগাংরোডের কাচপুর অংশে অবস্থান নেন। তাদের এ কর্মসূচিতে মমতাজ উদ্দিন মন্তু নেতৃত্ব দেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।