, , ,
শিরোনামঃ
চাষাড়ায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা আধুনিক জিয়া হল কমপ্লেক্সের নকশা ও ৩ডি মডেল উপস্থাপন সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের শিশু ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড  জোসেফের মায়ের মৃত্যুতে মহানগর যুবদল আহ্বায়ক সজলের শোক ডেঙ্গুতে আক্রান্ত বিএনপি নেতা এড. টিপুকে দেখতে বাসায় ছুটে গেলেন নেতাকর্মীরা সোনারগাঁয়ে ভুয়া RAB-এর দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার কটি-ওয়াকিটকি অসহায় পা বিকলাঙ্গ ব্যক্তির পাশে এনডিএ চেয়ারম্যান রাজীব,  বিএনপির নেতা জাকির হোসেনের মাধ্যমে এক মাসের বাজার প্রদান তিন দিন ধরে পানির পাম্প বিকল, তীব্র গরমে নাসিক ৮ নং ওয়ার্ড চৌধুরীবাড়িতে পানির জন্য হাহাকার যুবদল নেতা জোসেফ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে জুয়েল প্রধানের গভীর শোক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিসি

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী মামলা, নিয়মিত মামলা, মাদক সেবন ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মহম্মদ আব্দুল বারিক। এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশে সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাস বিরোধী মামলায় ২ জন, বিভিন্ন নিয়মিত মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ৬ জন মাদকসেবী, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন ও ওয়ারেন্টভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলায় নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানার বাগবাড়ী এলাকার নুর হোসেন (৪২) ও শিংরাবো এলাকার সোবেদ আলী (৬২)। নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, অপু হাসান (২২), কাউসার (৩২), আরাফাত (১৫), মোঃ সোহেল রানা ও মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ।

মাদক সেবনের অপরাধে আরাফাত ইসলাম (২৫), আরিফ মিয়া (২৬), মোঃ তোফায়েল আহাম্মদ (২৬), শামীম (১৬), মিরাজ (২৫) ও জোবায়েতকে (২৬) গ্রেপ্তার করা হয়। এছাড়াও ১৫১ ধারায় মোঃ হাবিব (২০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি পিয়ারা বেগম ও রেনু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) সময়ের কন্ঠস্বরকে জানান, সমাজ থেকে অপরাধ ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।