, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ভুয়া RAB-এর দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার কটি-ওয়াকিটকি অসহায় পা বিকলাঙ্গ ব্যক্তির পাশে এনডিএ চেয়ারম্যান রাজীব,  বিএনপির নেতা জাকির হোসেনের মাধ্যমে এক মাসের বাজার প্রদান তিন দিন ধরে পানির পাম্প বিকল, তীব্র গরমে নাসিক ৮ নং ওয়ার্ড চৌধুরীবাড়িতে পানির জন্য হাহাকার যুবদল নেতা জোসেফ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে জুয়েল প্রধানের গভীর শোক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিসি অপরাধ দমনে নাগরিক সমাজসহ সবার সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মহানগর যুবদল নেতা জোসেফে’র মমতাময়ী মা মমতাজ বেগমের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁনের গভীর শোক ফতুল্লায় আওয়ামী লীগের ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ গ্রেপ্তার ৮ শুভ চন্দ্র দাস হত্যা: প্রধান আসামি অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

অসহায় পা বিকলাঙ্গ ব্যক্তির পাশে এনডিএ চেয়ারম্যান রাজীব,  বিএনপির নেতা জাকির হোসেনের মাধ্যমে এক মাসের বাজার প্রদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের এক অসহায় পা বিকলাঙ্গ ব্যক্তির পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। তাঁর পক্ষ থেকে নাসিক ৮ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাকির হোসেন ওই অসহায় ব্যক্তির হাতে এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দিয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ আছর নাসিক ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি আইলপাড়া এলাকায় অসহায় ওই ব্যক্তির হাতে এক মাসের বাজার তুলে দেওয়া হয়।

এ সময় মো. জাকির হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজারসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন সমাজসেবক ছমু মিয়া, মো. বাবুল মিয়া, মো. হযরত আলী, মো. বোরহান উদ্দিন, মো. মালেক, মো. মাসুদ, মো. সজল, মো. শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এর আগেও এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের অর্থায়নে বিএনপি নেতা মো. জাকির হোসেনের মাধ্যমে ওই অসহায় পা বিকলাঙ্গ ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছিল। এবার তাঁর হাতে এক মাসের প্রয়োজনীয় বাজার তুলে দেওয়া হলো।

স্থানীয়দের মতে, অসহায় মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে এবং সমাজের অন্যান্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।