, , ,
শিরোনামঃ
তিন দিন ধরে পানির পাম্প বিকল, তীব্র গরমে নাসিক ৮ নং ওয়ার্ড চৌধুরীবাড়িতে পানির জন্য হাহাকার যুবদল নেতা জোসেফ এর মমতাময়ী মায়ের মৃত্যুতে জুয়েল প্রধানের গভীর শোক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিসি অপরাধ দমনে নাগরিক সমাজসহ সবার সহযোগিতা চাইলেন পুলিশ সুপার মহানগর যুবদল নেতা জোসেফে’র মমতাময়ী মা মমতাজ বেগমের মৃত্যুতে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁনের গভীর শোক ফতুল্লায় আওয়ামী লীগের ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ গ্রেপ্তার ৮ শুভ চন্দ্র দাস হত্যা: প্রধান আসামি অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩ বন্দরে অপহরণ মামলার আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২

তিন দিন ধরে পানির পাম্প বিকল, তীব্র গরমে নাসিক ৮ নং ওয়ার্ড চৌধুরীবাড়িতে পানির জন্য হাহাকার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ি (তাঁতখানা) এনায়েতনগর খান বাড়ি এলাকায় সরকারি পানির পাম্পটি টানা তিন দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে পাম্পটি অচল থাকায় এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এতে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ও খাবার পানির জন্য চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় পানির চাহিদাও বেড়েছে। এমন সময়ে সরকারি পানির পাম্পটি বিকল হওয়ায় সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ সময় ধরে পাম্পটি অচল থাকলেও দ্রুত মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করার কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ তাদের।

পানি সংকটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা। রান্নাবান্না, গোসল, কাপড় ধোয়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে গিয়ে অনেককেই দূরবর্তী স্থান থেকে পানি আনতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রচণ্ড গরমে পানির চাহিদা যখন সবচেয়ে বেশি, তখন তিন দিন ধরে পাম্পটি নষ্ট হয়ে পড়ে আছে। এতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত পাম্পটি মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করা প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘস্থায়ী পানির সংকটের কারণে এলাকায় জনভোগান্তি ক্রমেই বাড়ছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নাসিকের সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত পাম্পটি মেরামত এবং স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী বাসিন্দাদের প্রত্যাশা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।