, , ,
শিরোনামঃ
জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ দুঃসময়ে নেতাকর্মীদের পাশে না থাকার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে: আবুল কালাম সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে বসবাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি সাখাওয়াতের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন প্রায় ৮০০ সংযোগ মাদক-সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা চান এসপি চাষাঢ়ায় নারীর শরীর থেকে ৪০ প্যাকেটে ২ হাজার ইয়াবা উদ্ধারের দাবি, গ্রেপ্তার ৩ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গুরুত্বারোপ ডিসি রায়হানের বন্দরে মাটির নিচে মিলল ১৬ দেশীয় অস্ত্র, ‘ব্ল্যাক জনি’সহ গ্রেপ্তার ২ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার; লুট হওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামায়াতকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান ফজলুর রহমানের

জেল-জুলুম সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা দেশ ছাড়েননি’—নজরুল ইসলাম আজাদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন জেল-জুলুম, মামলা ও রাজনৈতিক নির্যাতনের মুখোমুখি হয়েও দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তাঁর দাবি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের একটি অংশ দেশ ছেড়ে চলে গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও রাজপথে অবস্থান ধরে রেখেছেন। মামলা, কারাবরণ ও নানা ধরনের চাপের মধ্যেও তাঁরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন ঘটনার কারণে দলটির নেতাকর্মীদের একটি অংশ এখন রাজনৈতিকভাবে চাপে রয়েছে।

দেশে ফেরার বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলা হলেও বাস্তবে তা কতটা সম্ভব হবে, সেটি সময়ই বলে দেবে। এ প্রসঙ্গে তিনি রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে তাদের দেশে ফেরার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে আজাদ বলেন, দেশের বাইরে থেকে বক্তব্য দিয়ে কিংবা আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে বিএনপির রাজনীতিকে মূল্যায়ন করা যাবে না। তাঁর দাবি, নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপির স্থানীয় নেতারা বিভিন্ন সময়ে ঝুঁকি নিয়ে রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, “বিএনপির রাজনীতি চাপাবাজির রাজনীতি নয়। নেতাকর্মীরা মাঠে থেকে আন্দোলন করেছে। তারা পালিয়ে যাওয়ার রাজনীতি করে না।”

সমাবেশে অন্য একটি রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে নজরুল ইসলাম আজাদ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তাঁর অভিযোগ, দলটি বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে বিএনপিকে চাপে রাখার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্ব বর্তমানে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। তবে এই ধৈর্যের সীমা অতিক্রম করলে রাজনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।