, , ,
শিরোনামঃ
সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের অসদাচরণ ও দীর্ঘদিন অনুপস্থিতি: নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-বিকেএমইএসহ সব অংশীজনকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির লিবিয়ায় বাংলাদেশি শ্রমিককে অপহরণ করে নির্যাতন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২ রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার মালামাল ক্ষতির দাবি সোনারগাঁওয়ে ৩৫ বোতল স্কাফসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় আনিকা সাইকেল স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার সানী চাঁদপুর সদর থানার মনোহর কান্দী (বিষ্ণপুরা) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. লোকমান বেপারী এবং মায়ের নাম মৃত তহুরা।

অভিযানকালে তার কাছ থেকে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।