, , ,
শিরোনামঃ
মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের অসদাচরণ ও দীর্ঘদিন অনুপস্থিতি: নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-বিকেএমইএসহ সব অংশীজনকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির লিবিয়ায় বাংলাদেশি শ্রমিককে অপহরণ করে নির্যাতন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২ রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার মালামাল ক্ষতির দাবি সোনারগাঁওয়ে ৩৫ বোতল স্কাফসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামকে পুনরায় খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামকে মাস্টারপ্ল্যানের আওতায় এনে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্টেডিয়াম দুটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।

ফতুল্লার শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া সচিব বলেন, একসময় স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে। সর্বশেষ ২০১৬ সাল পর্যন্ত এখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সময়ে পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যাসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটির কারণে মাঠটি ধীরে ধীরে নিচু হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় স্টেডিয়ামের অন্যান্য অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে স্টেডিয়ামটি পরিদর্শন করেছে। পুরো অবকাঠামো পর্যালোচনা করে মাঠটিকে পুনরায় খেলাধুলার উপযোগী করার বিষয়ে তারা প্রাথমিক ধারণা দিয়েছে।

ক্রীড়া সচিব বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে স্টেডিয়ামের আউটডোর অংশে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। কিছু কাজ এখনও বাকি রয়েছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

স্টেডিয়ামের অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়ে তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে প্রকল্প প্রস্তাব জমা হলে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিকল্পনা কমিশনসহ সংশ্লিষ্ট পর্যায়ে অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মাহবুব উল আলম বলেন, “আশা করছি, স্টেডিয়ামটির পূর্বের যে ঐতিহ্য ছিল, সেটি আবার ফিরিয়ে আনতে পারব। জেলা প্রশাসন, বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে ক্রীড়া সচিব ওসমানী পৌর স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। তবে জেলার ক্রীড়া অবকাঠামোকে এখনো একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি।

তিনি বলেন, “এটিকে কীভাবে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। আমরা এটিকে একটি মাস্টারপ্ল্যানের আওতায় এনে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে চাই।”

প্রস্তাবিত স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল, ক্রিকেট, ইনডোর গেমস ও ফুটসালসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় নারায়ণগঞ্জের যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এখানে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের সুযোগ তৈরির কথাও জানান তিনি।

মাহবুব উল আলম বলেন, “আমরা এটিকে আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস কমপ্লেক্স হিসেবে তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি।”

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ক্রীড়া সচিব। তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির পাশাপাশি উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে। মেধা অন্বেষণ ও ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার কার্যক্রমও চলমান রয়েছে।

পরিদর্শনের সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।