, , ,
শিরোনামঃ
মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের অসদাচরণ ও দীর্ঘদিন অনুপস্থিতি: নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-বিকেএমইএসহ সব অংশীজনকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির লিবিয়ায় বাংলাদেশি শ্রমিককে অপহরণ করে নির্যাতন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২ রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার মালামাল ক্ষতির দাবি সোনারগাঁওয়ে ৩৫ বোতল স্কাফসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার মালামাল ক্ষতির দাবি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের কাপড়ের গোডাউনে থাকা বিপুল পরিমাণ লুঙ্গির কাপড় ও বক্রম পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রূপসি এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ ফিনিশিং মিলের কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে রাত সাড়ে ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বুখারী লুঙ্গির মালিক আসাদুজ্জামান জানান, তার প্রায় ৬৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মোতালিব লুঙ্গির মালিক আব্দুল মোতালেব প্রায় ৩২ লাখ টাকা এবং সম্রাট লুঙ্গির মালিক আবু তালহা প্রায় ১৭ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন। এছাড়া গোডাউনে থাকা বক্রমও আগুনে পুড়ে গেছে।

মিলের সিকিউরিটি ইনচার্জের দাবি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কাপড়ের গোডাউনেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।