নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ক্যাশলেস লেনদেনের পরিধি বিস্তার এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আগামী দিনের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ক্রেডিট কার্ড এন্ড আদার ব্যাংকিং প্রোডাক্ট সেলস ক্যাম্পেইন’ করেছে পূবালী ব্যাংক পিএলসি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল দশটায় নারায়ণগঞ্জের বন্দরে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি’র কনফারেন্স হলে মতবিনিময় সভার মধ্য দিয়ে ক্যাম্পেইনটি সম্পন্ন হয়।
পূবালী ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখা প্রধান মোহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার এন্ড সেলস ম্যানেজার মো. আসাদ খানের পরিচালনায় ক্যাস্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি হরিপুর-৪১২ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট এর ইনচার্জ প্রকৌশলী মো. কামরুজ্জামান, পূবালী ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চল প্রধান মো. মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল আলম সরকার, সিনিয়র অফিসার মো. মিশা রহমান প্রমূখ।
প্রধান অতিথি মো. কামরুজ্জামান বলেন, পূবালী ব্যাংক আমাদের দেশিয় ব্যাংক হিসেবে এতো ভালো করছে- এটা খুবই ভালো লাগার বিষয়। দেশিয় প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের গর্ব। ডিজিটাল ব্যাংকিং না থাকলে আমাদের জন্য ব্যাংকিং সেবা নেওয়া খুবই কষ্টের। ক্যাশলেস লেনদেন আমাদের স্মার্ট বাংলাদেশের একটি বৈশিষ্ট্য। এক্ষেত্রে পূবালী এগিয়ে গেছে, আমি এর আরো সাফল্য কামনা করি।
বিশেষ অতিথি মো. মনিরুল ইসলাম বলেন, ডিজিটাল ফরমেশনের জন্য বাংলাদেশ ব্যাংকেরও একটা উদ্যোগ আছে যে, সকল জায়গায় ক্যাশলেস করা। ক্যাশ হ্যান্ডেল অনেক বেশি ঝুকিপূর্ণ ও ব্যায়বহুল। টাকা ছপা এবং পরিবহনও অনেক খরচ। তাছাড়া ছিনতাই, রাহাজানি সহ নানা ধরনের অকারেন্সও ঘটে থাকে। এগুলো প্রতিরোধে ক্যাশলেস লেনদেনই একমাত্র সমাধান।
Leave a Reply