, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা বদলিজনিত বিদায়ে ট্রাফিক ইনচার্জ আব্দুল করিম শেখকে সংবর্ধনা দিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম চাষাড়ায় শুভ হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ৩ জন গ্রেফতার শহীদ শাওনের ৫ম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দিপুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পুলিশ সুপাররে নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ জন

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাস ষ্টান্ড ও বেসিক শিল্পনগরী এলাকায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

অভিযানে শফিকুল ইসলাম নামে এক দোকানীকে ১০ হাজার ও বেসিক শিল্পনগরী এলাকায় আসাদুজ্জামান নামে অপর এক ব্যবসায়ীকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফাইরুজ তাসনিম জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় আইন এবং বিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা ছাড়াও সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।