নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বদলিজনিত কারণে বিদায়ী নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন।
বোধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কিট হাউসে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর কর্মকালীন নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে পুলিশ সুপারের আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার র্যাব-১১ এর অধিনায়ক, ৬২ বিজিবির অধিনায়ক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পুলিশ সুপার, এনএসআই এর যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট, ডিজিএফআই এর সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তা জেলাবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।
বিদায়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন,
নারায়ণগঞ্জে কর্মরত সময়ে জেলা প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। সকলের আন্তরিক সহযোগিতার কারণেই আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেরেছি। নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা আজীবন মনে থাকবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
Leave a Reply