, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান মঈন খানের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০ সিদ্ধিরগঞ্জের সব পূজামণ্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ অপু, নির্বিঘ্নে উৎসব পালনে যুবদলের স্বেচ্ছাসেবক কমিটি আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি দুর্গাপূজায় গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ৬২ বিজিবি অধিনায়কের আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার, উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

সোনারগাঁয়ে দুটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও জেল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের জেরে দুটি হাসপাতালকে ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগষ্ট ) বিকেল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর ও জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর নির্দেশে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে তিনি বলেন, নয়াপুর জেনারেল হাসপাতাল ও আল সিফার বিরুদ্ধে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছারা, সেবার মূল্য তালিকা যথাযথ না সংরক্ষণ, সেবার মান নির্ধারিত রেটের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম এবং যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া নিয়মিত কর্মচারি দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
এসব অভিযোগের ভিত্তিতে আল সিফা হসপিটালকে ২ লক্ষ ও নয়াপুর জেনারেল হাসপাতালকে ১ লক্ষ ১৫ হাজার টাকা মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় মোট ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আল সিফা হসপিটালের এক কর্মী প্যাথলজিতে শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও প্যাথলজি করায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান,জনস্বাস্থ্য নিশ্চিতে উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে উপজেলা হাসপাতাল কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্তসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।