, , ,
শিরোনামঃ
চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার কৃষকদল নেতা ফয়সাল ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন থেকেও বহিষ্কার সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের অসদাচরণ ও দীর্ঘদিন অনুপস্থিতি: নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত রিয়া গোপ স্টেডিয়াম পুনরুজ্জীবন, ওসমানী পৌর স্টেডিয়াম হবে আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্স পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-বিকেএমইএসহ সব অংশীজনকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির লিবিয়ায় বাংলাদেশি শ্রমিককে অপহরণ করে নির্যাতন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২ রূপগঞ্জে সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ আগুন, দেড় কোটি টাকার মালামাল ক্ষতির দাবি সোনারগাঁওয়ে ৩৫ বোতল স্কাফসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার

কারখানা বন্ধের বিষয়ক বিভ্রান্তি প্রসঙ্গে বিকেএমইএ সভাপতির বিবৃতি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

কারখানা বন্ধের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কিছু ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে আমরা লক্ষ্য করেছি।

বিকেএমইএ-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, গ্যাস বা বিদ্যুৎ সরবরাহ সংকটের কারণে আজ কোনো কারখানা বন্ধ করা হয়নি।

গাজীপুর ও নারায়ণগঞ্জে অবস্থিত বিকেএমইএ-এর কয়েকটি সদস্য কারখানা আগামী কয়েক দিনের ছুটিকে সামনে রেখে ৩ থেকে ৪ দিনের ছুটি ঘোষণা করেছে। কারণ ৫ আগস্ট (বুধবার) পূর্বনির্ধারিত বাৎসরিক ছুটি (কিছু কারখানার ক্ষেত্রে) এবং ৭ আগস্ট (শুক্রবার) সাপ্তাহিক ছুটি রয়েছে।

এছাড়া শ্রমিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কয়েকটি কারখানা মঙ্গলবার ও বৃহস্পতিবার, আবার কিছু কারখানা বৃহস্পতিবার ও শনিবার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। ফলে শ্রমিকরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

শ্রমিক প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন যে, অতিরিক্ত ছুটির দিনগুলো পরবর্তীতে স্বাভাবিক কর্মঘণ্টার মাধ্যমে সমন্বয় করা হবে। এতে শ্রমিক ও কারখানা—উভয় পক্ষই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না; বরং এটি একটি সবার জন্য উপকারী (উইন-উইন) ব্যবস্থা হবে।

অন্যদিকে, এ সময়ে যদি ডাইং ইউনিটগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, তবে চলমান গ্যাস-সংকটের মধ্যেও কিছু ফ্যাব্রিক উৎপাদন সম্ভব হবে, যা শিল্পের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

— মোহাম্মদ হাতেম
সভাপতি, বিকেএমইএ

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।