, , ,
শিরোনামঃ
শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার  আড়াইহাজারে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড  মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে হত্যা, স্বামী পলাতক বিগত সময়ে এ দেশের মানুষকে বিনা মামলায় কারাবরণ করতে হয়েছে: এমপি কালাম রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ওপর হামলা, নারীসহ আহত তিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব কলাবাগ এলাকায় চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক নারীসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়ির বেড়া ভাঙচুর করে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী শামীমা বেগমের (৫৪) থানায় দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নাম্বার ওয়ার্ডের পূর্ব কলাবাগ এলাকার বাসিন্দা তিনি। একই এলাকার আব্দুর রশিদ, রাসেল, জুয়েল, মহিউদ্দিন, সাকিব, রোহন, ফেরদৌস, রাশিদা বেগম, তামান্না বেগম, বেবি বেগম, টিনি বেগমসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ির চলাচলের রাস্তা অভিযুক্ত প্রতিবেশীরা ব্যবহার করে আসছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি নিজের বাড়ির পুরোনো টিনের বেড়া সংস্কারের কাজ শুরু করলে অভিযুক্তরা এতে ক্ষুব্ধ হন।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা লাঠিসোঁটা, দা, বটি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলায় শামীমা বেগম শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তিনি দাবি করেন, প্রধান অভিযুক্ত আব্দুর রশিদ লোহার রড দিয়ে তার ডান হাত ও ডান পায়ে আঘাত করে গুরুতর জখম করেন।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার দেবর নূরুল আমিন (৫২)-কেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া দেবরের ছেলে মাহমুদুল হাসান জিসান (১৮)-এর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে মহিউদ্দিন তাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং অন্যরা বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে প্রাণনাশ ও আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।