, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাইক্রোবাসসহ এক সদস্য গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব  ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন

বেনাপোল সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সীমান্তের বেনাপোল বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে এ পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। রাতে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল জানতে পারে যে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি বড় চালান অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকস দল বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আচড়া গ্রামের একটি আম বাগানে ঝটিকা অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।