, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান সোনারগাঁয়ে ১৬ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই শহীদদের স্মরণে নাসিক ১১ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে ১-কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে ডিসি জাহিদুল বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁ জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময়

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ জুলাই সন্ধ্যায় বিকেএমইএ ভবনের ৫ম তলায় নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে একই স্থানে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ এর সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

মত বিনিময় সভায় বক্তারা নগরীর বিদ্যমান সমস্যা যানজট, মাদক, জলাবদ্ধতা সহ সকল বিষয়ের উপর গুরুতারোপ করে সমস্যা গুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের কথা বলেন।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও উপস্থিত ছিলেন শতাধিক সদস্য। যারা নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

আরো উপস্থিত ছিলেন এনজিএ’র সদস‍্য ড‍্যাব নারায়ণগঞ্জ এর আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলম, এনজিএ’র সদস‍্য সরকারী তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আতিকা খানম, এনজিএ’র সদস‍্য নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।