, , ,
শিরোনামঃ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী কর্মসূচি অব্যাহত উপপরিচালক পদে পদোন্নতিতে জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা রুপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইএসকাফ জব্দ; ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার  মানুষের আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সকলের দায়িত্ব’ : ডিসি মো: রায়হান কবির ঝড়-বৃষ্টি, কাদা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানুষের পাশে এসে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির সদস্য হলেন এমপি আবুল কালাম  সোনারগাঁয়ে ২৬৩ কেজি পলিথিন জব্দ ; দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা  বন্দরে অটোরিকশা চালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার  নিজের পকেটের টাকা দিয়ে অচেতন উদ্ধার হওয়া মিলিকে মায়ের কোলে ফেরালেন আনসার কমান্ডার আবুল কালাম

উপপরিচালক পদে পদোন্নতিতে জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান উপপরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছে জেলা তথ্য অফিস, নারায়ণগঞ্জ।

বোধবার [৮ জুলাই] নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মো. কামরুজ্জামানের দীর্ঘদিনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সরকারি প্রচার কার্যক্রমে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার নেতৃত্বে নারায়ণগঞ্জে সরকারের উন্নয়ন বার্তা ও নাগরিক সেবার তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছেছে।

বিদায় সংবর্ধনায় মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জে কাজ করার সময় জেলা প্রশাসন, সাংবাদিক ও সহকর্মীদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি তা আমি আজীবন মনে রাখব। নতুন দায়িত্বে গিয়েও সরকারের তথ্য-প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “জনগণকে সঠিক তথ্য দিয়ে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। নতুন পদে দায়িত্ব পালনের সময়ও আমি এ আদর্শ ধারণ করব।”

অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।