সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত এনডিএ- চেয়ারম্যান’কে নাঃগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও আশিকুর রহমান অনি’র ফুলেল শুভেচছা  ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার;গ্রেপ্তার ২ যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন বন্দরে স্কুল ভবনের নিচতলায় এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা ; ঝুঁকিতে শত শত শিক্ষার্থী আড়াইহাজারে স্ত্রীর গলা টিপে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার এনডিএ- চেয়ারম্যানকে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলামের ফুলেল শুভেচছা এনডিএ- চেয়ারম্যানকে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও অঙ্গ সংগঠনের ফুলেল শুভেচছা  ফতুল্লায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেপ্তার 

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (১৫ জুন) সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মাহবুবুর রহমান মাসুমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহির আহমেদ এবং কার্যকরী সদস্য মোক্তার হোসেন, সুজন হোসেন ও শাহজাহান চৌধুরী মাসুম।

এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা শাখার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে আরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।