রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সবুজের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই:প্রশাসক সাখাওয়াত  শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে: শিক্ষামন্ত্রী  সজল ও সাহেদে’র নেতৃত্বে ঢাকা জিয়া উদ্যানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজরকাড়া শোডাউন   বন্দরে এক যুবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু  ফতুল্লায় নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল; ২৭ জনের নাম উল্লেখ করে মামলা,গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা সহ ২ জন গ্রেপ্তার  “মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের দোয়া ও তোবারক বিতরণ  সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে পানিতে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জে একটি লেকে গোসলে নেমে পানিতে ডুবে এক যুবক ও তার শ্যালক-শ্যালিকা নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেলে লেকের দক্ষিণ কদমতলী এলাকার অংশ থেকে তাদের তিনজনের মরদেহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

নিহতরা হলেন: গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইলের কালিয়া থানার রঘুনাথপুর এলাকার আকরামের ছেলে মো. গালিব (১৮) ও কন্যা মোসা. সুরাইয়া (১২)।

নিহত গালিব ও সুরাইয়া রাশেদুজ্জামানের স্ত্রীর ভাই ও বোন। তারা পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলীর কাশেমপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

নিহতদের পরিবারের বরাতে পুলিশ জানায়, রাশেদুজ্জামান তার গ্রামের বাড়িতে থাকতেন। চাকরির সন্ধানে কয়েকদিন আগে ঢাকায় এসেছেন, থাকছিলেন শশুরবাড়িতে। শনিবার দুপুর তিনটার দিকে রাশেদুজ্জামান, তার শ্বশুর আকরাম ও আকরামের দুই সন্তান একত্রে ডিএনডি লেকে গোসল করতে নামে।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “পানিতে নামা সকলেই সাঁতার জানতেন। কিন্তু গোসল করার সময় হঠাৎ রাশেদুজ্জামান ও তার শ্যালক-শ্যালিকা পানিতে তলিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের খবর দিলে খোঁজাখুঁজি শুরু হয়।”

প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাশেদুজ্জামান ও তার শ্যালক গালিবের মরদেহ উদ্ধার করে। পরে আরও ত্রিশ মিনিট পর সুরাইয়ার মরদেহ মেলে একই লেকের পানিতে।

মিজানুর রহমান বলেন, এ লেকটি গোসলের জন্য উপযোগী নয়। এর আগেও কয়েকজন এ লেকের পানিতে গোসলে মারা গেছেন।

এ ঘটনায় নিহত পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।